দয়াল।। মোঃ জেহাদ উদ্দিন
আমি তো আছি দয়াল তোমার ভব সায়রে তুমি ছাড়া কে আমারে ভব সায়র পার করে! দয়াল গো ও দয়াল…. তুমি আমার জীবন মরণ নিত্য তোমার লই যে শরণ তুমি ছাড়া কে আর বাসে এত ভালো আমারে! দয়াল গো ও দয়াল…. তুমি আমার নিত্য সাথী ডাকি তোমায় দিবা রাতি তোমার দেওয়া আলো ছাড়া ডুবে যে সব আঁধারে।। ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২১





Comments