ফাঁকি।। মোঃ জেহাদ উদ্দিন
তুই কারে ফাঁকি দিলি রে মন
কারে দিলি ফাঁকি
ভাবিস রে মন ভাটির স্রোতে
ভাবিস নিরিবিলি।।
তুই আপন ভেবে ধরলি কারে
মরলি কাহার ছলায়
তুই আল্লাহু নাম নিলি না মন
সকল চলা বলায়
তাঁর প্রেমে তুই মজলি না রে
হইলি না তাঁর সাকী।।
আড়ালে আবডালে রে মন
করলি কাহার পুজা
তোর মনের কালি মিটল না
(তাই) বৃথা নামাজ রোজা।
পাপ সায়রে ডুবলি রে মন
পেলি না হায় নেকি।।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২১





Comments