top of page

বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

Mar 14, 2025
1 min read

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয়

শ্যামলীমার টানে হারিয়েছে,

কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা

অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে।


বাংলার মাটি সবুজের ঘাটি

দেখরে চাহিয়া পিয়াসি মন,

মাটির বুকে সবুজ ধান ক্ষেত

এই শ্যামলীমা জীবনের পরম ধন।


দু'পাশে সবুজ শস্যের ক্ষেত

মধ্যিখানে একে বেঁকে বয়ে চলে নদী,

চিরায়ত বাংলার এই রূপ বৈচিত্রে

বিমুগ্ধ পিয়াসু মন নিরবধি।

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page