নাই অধিকার।। মোঃ জেহাদ উদ্দিন
সব কিছুর মালিক শুধুই আল্লাহ
আমরা কেবলই তার জিম্মাদার
এর কোনো কিছু নষ্ট বিনষ্ট করার
তাই আমাদের নাই কোন অধিকার।
আমাদের কাজ শুধুই শোকর করা
তাঁর যত হুকুম আছে তা মান্য করা
পরহিতে ব্রত থেকে এগিয়ে যাওয়া
জগতের সকলের মঙ্গল চাওয়া।
আমরা জগতের শ্রেষ্ঠ জীব
আমরা প্রতিনিধি খোদ আল্লাহর
আমরা সকলের আদর্শ হবো
তাই নষ্ট হবার নাই কোনো অধিকার।
(ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২২। চলার পথে)



Comments