top of page

নাত-ই-রাসূল (সাঃ)।। মোঃ জেহাদ উদ্দিন

Jul 4, 2021
1 min read

আমি যদি মাথার ‘পরে হইতাম মেঘমালা

আপন জলে মিটাইতাম ভাই আমার মনের জ্বালা

উইড়া যাইতাম মনের সুখে ধীরে ভীরু পায়

শহর নগর বন্দর ছেড়ে সোনার মদীনায়।

যেথায় শুয়ে আছেন খোদার রাসূল নবী কামলিওয়ালা।।


কবে আমি আমার চোখে দেখিব গো তাঁরে

অঝোর ধারায় নয়ন আমার কাঁদে তাঁহার তরে

(তিনি) সদাই আমার তরে কাঁদেন ভুলেন না আমায়

আমার কথা মনে করেন সিদরাতুল মুনতহায়

ওগো সেই প্রেমিকের তরে আমার মন করে উতালা।।


ঢাকা, ৪ জুলাই ২০২১

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page