নজরুল-সাহিত্যের ইংরেজি অনুবাদে আখতার জাহান ডলির অনুপ্রেরণা চিরভাস্বর হয়ে থাকবে।। মোঃ জেহাদ উদ্দিন
বাঙলাকথা প্রতিবেদন
ঢাকা: ৩০ জুলাই ২০২৬

প্রখ্যাত নজরুল গবেষক ও নজরুল সমগ্রের অনুবাদক, গীতিকার নজরুল স্মৃতিধন্য চুরুলিয়ার নব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতের পশ্চিমবঙ্গের জনাব গিয়াসুদ্দিন দালাল এর সহধর্মির্ণী বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদ আখতার জাহান ডলি আজ ৩০ জুলাই স্থানীয় সময় সকাল ৯ টায় ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর জন্ম ১৬ জানুয়ারি ১৯৫৬ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা সাবডিভিশনের তোফাপুর গ্রামে।
আখতার জাহান ডলির ইন্তেকালে নজরুল স্টাডি সেন্টার, মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন, মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র, মাসিক বাঙলাকথা পরিবার এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড মেম্বার মোঃ জেহাদ উদ্দিন গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বলেন, আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করুন। তিনি বলেন, নজরুল সাহিত্য ইংরেজি ভাষায় অনুবাদ করে সারা বিশ্বের ছড়িয়ে দিতে মরহুমা আখতার জাহান ডলি ছিলেন এক বিরল অনুপ্রেরণা। মূলতঃ তাঁর নিরলস অনুপ্রেরণা ও সহযোগিতার ফলেই গিয়াসুদ্দিন দালাল নজরুল সমগ্র ইংরেজিতে অনুবাদ করতে সক্ষম হয়েছেন। নজরুল-সাহিত্যের ইংরেজি অনুবাদে তাঁর অনুপ্রেরণা চিরভাস্বর হয়ে থাকবে।
ইন্তেকালের সময় তিনি তাঁর স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য অসংখ্য শুভ অধ্যায়ী রেখে গেছেন। ১৯৮০ সালে বিশিষ্ট শিক্ষক, শিক্ষাবিদ নজরুল গবেষক ও অনুবাদক গিয়াস উদ্দিন দালালের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ ও কর্মসূত্রে তিনি আসানসোলের ইসমাইলের বাসিন্দা ছিলেন।
আগামীকাল ৩১ শে জুলাই ২০২৬ তাঁর জন্মস্থান বিদ্যালয়ে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
আখতার জাহান ডলি আসানসোলের রহমানিয়া হাই স্কুলের টিচার। ছিলেন।
তাঁর ইন্তেকালে তাঁর স্বামী গিয়াসুদ্দিন দালাল অত্যন্ত মসরে পড়েন। তিনি জানান, 'নজরুল সাহিত্য অনুবাদে আমার সক্রিয় সহযোগী ছিলেন। এছাড়া 'বাংলা আমার সরষে ইলিশ' গানের মূল ভাবনাও ছিল তার সহধর্মিণীর।'
উল্লেখ্য, তাঁরা উভয়েই হজ করেছেন ২০১৭ সালে। তখনই ভারত বাংলাদেশের হাজীদে কাবা প্রবেশের একটি দরজার নাম কাজী নজরুল ইসলামের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা যা সেই সময় নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন এর সাথে শেয়ার করেছিলেন।
বেঙ্গালুরুতে মরহুমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। মাত্র চারদিন আগে তার সুস্থতা কামনা করে গিয়াসুদ্দিন দালাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যা নিম্নরূপ:
'আখতার জাহান ডলি,বাংলা আমার সর্ষে ইলিশ,আসলে যার গান। আমি শুধু সাজিয়ে দিয়েছি। সে যাতে শীঘ্র সুস্থ হয়ে ওঠে দোওয়া করবেন সবাই।'
এক ছেলে মুনতাজির নাজার বাঙ্গালোরে সেটেল্ড। ছেলের এক ছেলে ও এক মেয়ে। ছোট। ছেলে ব্যাংক এমপ্লয়ি।
মেয়ে সিফাত নাজ আই টি আমেরিকায় সেটেল্ড,তার এক মেয়ে ছোট।





Comments