top of page

নষ্ট হব না ।। মোঃ জেহাদ উদ্দিন

এ জীবনে কত কষ্ট!

তাই বলে আমি নষ্ট হব?

না।

বরং আমি কষ্টের বাগানে ,

ফুল ফুটায়ে খোশবু ছড়াব!


এ জীবনে কত অভাব!

তাই বলে আমি ভাব হারাব?

না।

বরং আমি অভাবের চূড়ায়

আত্মসম্মানের সৌধ বানাব।


আমার নাই অর্থ নাই বিত্ত

তাই বলে আমি হারাব আমিত্ব?

না!

বরং আমার নিজের পায়ে

উঠে দাঁড়াব, আমি যাব এগিয়ে

কোন বাঁধা মানব না।


কে বলে আমার নাই বিছানা

দেখ আছে উদার জমিন

এখানেই আমার উত্থান এখানেই আমি হই বিলীন।

আমি এ জমিনের বাদশাহ মুকুটবিহীন।


আমার মাথার উপর ছাদ নাই বটে

আছে অসীম আকাশ, অবারিত জল

তাই দিয়ে আমি ফলাই ফসল।

আমি নষ্ট হব না এ প্রতিজ্ঞা আমার চিরদিন।


(ঢাকা, ৭ জুন ২০২১)

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page