top of page

পরাণ সঁপেছি।। মারুফুল ইসলাম

Jun 6, 2022
1 min read

কে নিয়ে যায় কলাবাগান তেঁতুলতলা মাঠ কার দখলে সুন্দরবন কার আড়তে কাঠ কার করাতে বুক ফালি আর কার কোপে গর্দান কার ঘরে কোন সমন আসে জীবন যুযুধান ধান ডুবে যায় প্রাণ ভেসে যায় বাঁচার উপায় কী চোখ বুজেছি মুখ বুজেছি পরাণ সঁপেছি।


কবি মারুফুল ইসলাম। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page