top of page

ভাবনা।।‌ মোঃ জেহাদ উদ্দিন

কোথাও আমার কি হলো কি না হলো

এই নিয়ে মোর ভাবনা কি

ও ভাই! আমি শুধু কর্ম করি ধর্ম করি

মালিক যিনি তাঁরেই ডাকি।


আমি শুধুই করি কাজ

নেই পরোয়া নেই কো লাজ

আমার শ্রম ঘর্ম দেখে দরমা দেবেন দয়াময়

আমি সোজা পথে চলি, আমার আবার কিসের ভয়!

আমি তাঁরেই মেনে চলি তাঁরে আমি দেই না ফাঁকি।।


আমি করো ধার না ধারি স্বচ্ছ আমার জিন্দেগি

নিফাক আমি ঘৃণা করি, করি খোদার বন্দেগি।

জীবন আমার হোক কোরবান তাঁরই রেজামন্দি লাগি

আমার মালিক রাজাধিরাজ, আমার আবার ভাবনা কি?

(ঢাকা, ২৩ জুন ২০২২; চলার পথে)

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page