top of page

মিটে না পিয়াসা।। মোঃ জেহাদ উদ্দিন


মিটে না পিয়াসা প্রভু তোমার ভূবনে মরি আমি

দেখা দাও দেখা দাও মোরে ওগো মোর স্বামী।।


তোমারি বিরহে আমি ফিরি পথে পথে সৃষ্টির মাজারে

চঞ্চল আঁখি মোর কেঁদে ফিরে হায় বেদনার বাজারে

নাহি সোয়াস্তি নাহি প্রশান্তি মোর ওগো অন্তর্যামী।

দেখা দাও দেখা দাও মোরে ওগো মোর স্বামী।।


প্রভু সৃষ্টি করিয়া ভূবনে আমায় থাকো তুমি গোপনে

কি জ্বালা‌ সেই বিরহে তাহা জানে কেবলই প্রিয়জনে

ওগো তোমার মিলন মধু যাচে এই বিরহী দিবসযামী।

দেখা দাও দেখা দাও মোরে ওগো মোর স্বামী।।


(ঢাকা, শুক্রবার জুমার নামাজের পর। চলার পথে। ২০ মে ২০২২)

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page