top of page

মৌমাছি ও গোলাব।। মুহাম্মাদ এনাম সিকদার

বলো তুমি মৌমাছি কেনো শুধু শুধু

দিনমান ঘুরে ফিরো আহরিতে মধু?

কেনো অসাড় করো সঞ্চয় এত ফুল লুটে-

মধুচক্র পূর্ণ করে যদি ভাগ্যে নাহি জুটে?


মৌমাছি:

শুধালে মোরে একি তুমি বাগিচার ফুল!

মধু সঞ্চরী করি আমি নিছক শুধু ভুল!


তুমি জানো আমি কেনো মধু তিলেতিলে-

করি সঞ্চয় তোমা হতে দলবল মিলে?


কূল কায়েনাতের স্রষ্টা যার করুণা অপার

আমি সদা পালন করি ভাই বিধান তাহার।

দিয়েছেন তিনি এই কর্মশালা মোরে

আশরাফুল মাখলুকাতের সেবার তরে।


গোলাবঃ-

বুজেছি মৌমাছি তব কর্ম নহে অসাড়

তুমি করিতেছো পালন সদা বিধান আল্লার।

তাই কামনা করি সদা ইনসান বরাবরে

শোকরিয়া জানাই যেনো খোদার দরবারে।

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page