top of page

মালিক।। মোঃ জেহাদ উদ্দিন

সারা জাহানের মালিক তুমি রাব্বুল আলামিন তোমার দয়ায় বাঁচে সবাই তোমার কাছেই ঋণ।। তোমার দয়া মায়া ছাড়া বাঁচার উপায় নাই সুখে দুখে সর্বলোকে তোমায় আমি পাই। তোমার কাছেই ভিক্ষা মাগি আমি তোমারি অধীন।। আমি তোমার প্রতিনিধি এই মাটির দুনিয়ায় তাই তো আমি সর্বদা যে তোমারি গান গাই। তোমার কথাই ভেবে আমার কাটে রাত্রি-দিন।।


সারা জাহানের মালিক তুমি রাব্বুল আলামিন তোমার দয়ায় বাঁচে সবাই তোমার কাছেই ঋণ।।

(ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২১

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page