হারানো দিন ।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন

- Jun 3, 2021
- 1 min read

আমাদের কালে ছিল বিলে শাপলা ছলাৎ ছলাৎ করে বইত তরী গুনগুন করে পাখি গান শোনাতো সাদা মেঘ পাড়ি দিত ঢাউশ ঘুড়ি। হনহন করে জোরে পাড়ি দিত পথ কাঁধে লয়ে ঝুড়ি আহা ডাক হরকরা মাঠে কাজ করে যেত কিষাণ হেসে জয় করে গগনের রোদ কড়কড়া। পাল তুলে মাঝি দিত পাড়ি কত পথ উদাস বাউল সুরে শোনা যেত গান রোগে শোকে কেউ কভু হতো না কাবু বিশ্বাসে হয়ে যেত মুশকিল আসান। নদী ছিল খাল ছিল, ছিল ছায়া পথ পাখিদের গুঞ্জন ছিল ভরপুর মানুষের কায়া ছিল, ছিল তার মায়া মেঠোসুর নিয়ে যেত দূর বহুদূর। আমাদের কালে ছিল শাপলা শালুক বর্ষায় মাঠে ছিল পানি থৈ থৈ বেদেরা দল বেঁধে ভিড়াতো তরী দেশী মাছে ভরপুর ছিল জলাশয়। কামার কুমার তাঁতীর ছিল কত কাজ গর্বের ছিল সেই শাড়ি জামদানি ধান কাটা শেষ হলে নাড়া ক্ষেতে সবে হৈ চৈ করে দিন কাটাতাম জানি। বৈশাখে ঈষাণে কালো মেঘ দেখে বানাতাম সবে মোরা শলাকার ঘর দমকা বাতাস এসে আচমকা হায় খেলাঘর হয়ে যেত সব নড়বড়। মেঠোপথে ডাংগুলি খেলতাম সবে আরও ছিল কাবাডি দাঁড়িয়াবাধা বর্ষায় কাদামাটি মাখিতাম গায় দিল ছিল সকলের অতিশয় সাদা। আম জাম কাঁঠালের ছিল সম্ভার বউ কথা কও পাখি শোনাত গান পাকা আম মগডালে বসে খাইতাম জোৎস্নায় গল্পের শুরু হতো বান। গাঁয়ের ছেলেরা মিলে দল বেঁধে সব টোপাপাতি খেলতাম বনে বাদাড়ে কানে কানে বলে যেত জোনাকি পোকা কেমনে জ্বালাতে হয় আলো আঁধারে। সবারে আপন জেনে হয়েছি বড় আদর সোহাগ মোরা পেয়েছি অনেক বারবার ভাবি বসে এই অবেলায় হারানো সেই দিন যদি পেতাম বারেক! ------------- ঢাকা, ০২ জুন ২০২১




Comments