top of page

বইছা মাছের দেখব নাচ।। মোঃ জেহাদ উদ্দিন

আসছে এবার কার্তিক মাসে

বইছা মাছের দেখব নাচ

সেই আনন্দে ঘুম আসে না

মনে আমার উচ্ছ্বাস।।


ও আমার ডুলা কই জাল কই

গামছা কই লুঙ্গি কই

কাছি টানার দড়ি কই

মাছ ধরনের সাথী কই


এই কার্তিকে নতুন করে চল রে এবার সবাই সাজ।।

আসছে এবার কার্তিক মাসে

বইছা মাছের দেখব নাচ....


[যখন কার্তিক মাসে বইছা মাছ ধরার কথা ভাবছি

যখন তনু মন প্রাণ লয়ে সেই আনন্দে নাচছি

তখন অবচেতন মনে আবার ফিরে এল সেই চেতন

আর তখনই অন্তরাত্মা করে ওঠে ক্রন্দন]--


আমার তো সেই খাল নাই

বইছা আমি কোথায় পাই

বর্ষাকালে পানি নাই

দেখে আমার কান্না পাই

ও ভাই শুকনো মাঠেই চল তবে বইছা মারি আজ।।

আসছে এবার কার্তিক মাসে

বইছা মাছের দেখব নাচ।।


টীকা:

বইছা মাছ--এক ধরনের দেশি মাছ। কার্তিক মাসে এ মাছ প্রচুর পাওয়া যেত।

ডুলা--মাছ রাখার জন্য বাঁশ বা বেতের তৈরি পাত্র।

কাছি ‌টানা-- মাছ ধরার পদ্ধতি বিশেষ।

মাছ ধরনের সাথী-- মাছ ধরার সাথী।


ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২১। হাঁটার পথে।

 
 
 

Recent Posts

See All
উমর ফারুক।। কাজী নজরুল ইসলাম

তিমির রাত্রি –‘এশা’র আজান শুনি দূর মসজিদে প্রিয়-হারা কান্নার মতো এ-বুকে আসিয়া বিঁধে! আমির-উল-মু'মেনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি – জানে না মুয়াজ্জিন! তকবির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়ন

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page